ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন ব্যবসায়ী সোহাগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 5, 2026
ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’-এ ‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগ।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে আয়োজিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’ ও কালচার ফেস্টিভ্যাল অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান এবং গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ সোহাগকে ‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
সম্মাননা পাওয়ার পর মোহাম্মদ সোহাগ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও ব্যবসায়িক উৎকর্ষ ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
মোহাম্মদ সোহাগ বর্তমানে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যবসায়-বাণিজ্য বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :