ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সোহাগ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 27, 2026 ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সোহাগ
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসীসহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। 

মঙ্গলবার (২৫ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ জানান, পবিত্র ১২-ই রবিউল আউয়াল প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র বিলাদত শরীফ উপলক্ষ্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষ্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের সকল ধর্ম প্রাণ মুসলমানদের জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও অভিনন্দন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।