রেড ক্রিসেন্ট নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2026
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নির্বাচনে বিএনপিপন্থী প্যানেল বিজয়ী হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ ফলাফল ঘোষণা করেন।
এর আগে, শনিবার সকাল ১০টা থেকে জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ী প্রার্থীরা হলেন- সাধারণ সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করীম খান পেয়েছেন ১৫৪ ভোট।
বিজয়ী পাঁচ জন কার্যনির্বাহী সদস্য হলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ পেয়েছেন ২৯৯ ভোট, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১ ভোট, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ২৭৫ ভোট, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়েছেন।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, যিনি পেয়েছেন ১১০ ভোট। মো. হারুন অর রশীদ খান পেয়েছেন ৯১ ভোট এবং মোহাম্মদ নাজমুল হক পেয়েছেন ৮৭ ভোট।
এছাড়া নির্বাচনে মাত্র তিন দিন আগে গত ২৮ অক্টোবর ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ব্যবসায়ী জিএম হায়দার আলী অসুস্থতার কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এতে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন।
প্রসঙ্গত, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৯৭ জন। এর মধ্যে ৩৩৯ টি ভোট পড়েছে। আর একটি মাত্র ভোট বাতিল হয়েছে। নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের বিপরীতে স্বতন্ত্রভাবে ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থী অংশগ্রহণ করেন। আর সদস্য পদে বিএনপিপন্থী পাঁচ জন সদস্যের বিপরীতে তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে অংশগহণ করেন।
box 9 বিভাগের আরো খবর
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
আজমেরী ওসমানের সহযোগী আক্তার আটক
-
শামীম ওসমান শহরে ঢুকলে হাত-পা ভাঙে দেওয়ার হুঁশিয়ারি দেন টিপু
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
আপনার মতামত লিখুন :