কাঁচপুরে অবৈধ ৩ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 12, 2025
নারায়ণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাতে ব্রিজ সংলগ্ন এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী দুটি ট্রাক তল্লাশি করে এসব জাটকা উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জাটকা মাছ জব্দ করা হয়। তবে জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকের চালক ও স্টাফদের জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ জাটকা ছাড়া অন্যান্য মাছ তাদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা ৩,৪৫০ কেজি জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
অন্যান্য বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :