হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনে দিদার খন্দকারের মনোনয়ন জমা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 18, 2025
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ২০২৫-২০২৭ইং নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক দিদার খন্দকার।
বুধবার (১ জানুয়ারী) জেনারেল গ্রুপের পরিচালক পদে তিনি মনোনয়ন জমা দেন। এর আগে, গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
দিদার খন্দকার বলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়শনের আসন্ন নির্বাচনে আমি পরিচালক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমি সকালের কাছে দোয়া চাই। আর জনগণের সেবা করার জন্য আমি সুযোগ চাই। জনগণ আমাকে ভোট দিয়ে সেই সুযোগ করে দিবে বলে আমার আস্থা রয়েছে। তাই এবার একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই। যাতে করে জনগণের মতামত ভোটের মাধ্যমে প্রকাশ পায়।
প্রসঙ্গত, রোটারিয়ান ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে দিদার খন্দকার ব্যক্তিগত উদ্যোগে ও যৌথভাবে সমাজসেবা করে আসছেন। ফলে আসন্ন নির্বাচনে তিনি যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গত ১৪ নভেম্বর হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি হোসিয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :