ঈদ উপলক্ষে তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা : র্যাব মহাপরিচালক
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদ উপলক্ষে আমরা তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদ পূর্ব, ঈদের দিন ও ঈদ পরবর্তীতে এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদ পূর্ব কার্যক্রম রমজান মাস থেকে শুরু হয়েছে। এ সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধগুলো যাতে করতে না পারে সেজন্য আমরা টহল, গোয়েন্দা তৎপড়তা সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা করে যাচ্ছি।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঈদের সময়ে ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি যেতে পারে সেজন্য আমরা মহাসড়কে, বিভিন্ন বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশনে ও লঞ্চঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এছাড়া ঢাকা সহ সকল মেট্রোপলিটন এলাকা এবং অন্যান্য জেলা শহর এবং উপজেলাতেও আমাদের টহল তৎপড়তা অব্যাহত রয়েছে। এবারের ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে যেতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
র্যাব মহাপরিচালক বলেন, সাধারণত এই সময়ে ছিনতাই, চাঁদাবাজি, মলমপার্টি-অজ্ঞানপার্টির তৎপড়তা বৃদ্ধি পায়। এরা যাতে কোন রকম অপতৎপড়তা চালাতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। আর ঈদের দিনে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে যত বড় বড় ঈদের জামাত হয় সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার থাকবে। এর পাশপাশি ঈদের দিন থেকে শুরু করে বন্ধের দিন পর্যন্ত বিনোদন কেন্দ্র গুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের মধ্যে বিশাল সংখ্যক নারী ও শিশু থাকে। বিনোদন কেন্দ্রগুলোতেও তাদের উপস্থিতি বেশি হয়ে থাকে। তারা যেন স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। ঈদের পরে মানুষজন যখন ফিরে আসবে তাদের জন্য আমাদের একই ব্যবস্থা থাকবে। এছাড়া ঈদের সময় বাড়ি -ঘর ফাকা রেখে মানুষজন গ্রামের বাড়ি চলে যাবেন, সেসব ফাকা বাড়িতে যেন চুরি না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। মানুষের জান মালের নিরাপত্তা রক্ষার্থে আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় র্যাব ১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় বিভাগের আরো খবর
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :