ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতক স্পেশাল কেয়ার ইউনিট চালু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 7, 2025
নারায়ণগঞ্জ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতক স্পেশাল কেয়ার ইউনিট চালু করা হয়েছে। বুধবার (৭ মে) সকালে হাসপাতালে চার বেডের স্পেশাল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সবার সুস্থতা কামনা করি। কিন্তু বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কারণে হাসপাতালে যেতে হয়।সেই দিক বিবেচনা করে এই হাসপাতালগুলোকে কীভাবে আরও জনবান্ধব করা যায়। মানুষ যেন যথাযথ সেবা পায়, সে লক্ষ্যে আমরা ডাক্তার ও সিভিল সার্জনকে নিয়ে একটি কার্যক্রম গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থভাবে এ পৃথিবীতে আসতে পারে, সে জন্য নবজাতকদের জন্য একটি স্পেশাল কেয়ার ইউনিটের কথা বলেছিলাম গত সপ্তাহে। আমরা সাত দিনের মধ্যে চেষ্টা করে সেই নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করেছি। এখানে চারটি বেড থাকবে।
তিনি বলেন, আমরা সবাই সুস্থ বাচ্চা প্রত্যাশা করি। কিন্তু আমাদের দূষণ, খাদ্যাভাস, সার্বিক পরিবেশ সহ বিভিন্ন কারণে আমাদের নবজাতকদের নানা জটিলতা ও সমস্যা তৈরি হয়। এসব সমস্যা সমাধান করার লক্ষ্যে আমাদের এই স্টেশাল কেয়ার ইউনিট চালু করা হয়েছে। তাছাড়া আমাদের যেসব মায়েরা সরকারি হাসপাতালে আসেন, তাদের অনেকের পক্ষেই প্রাইভেট হাসপাতালের খরচ বহন করা সম্ভব হয় না। তাদের মুখে হাসি ফোটাতে এই স্পেশাল কেয়ার ইউনিট চালু করেছি। তবে এই সেবাটি আর কোন সরকারি হাসপাতালে নেই।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, এই হাসপাতালে শিশুদের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্পেশাল কেয়ার ইউনিট চালু করতে পেরে খুব আনন্দিত। এতে অনেকে উপকৃত হবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম সহ প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আগামী ৭ দিনের মধ্যে নবজাতকদের জন্য আইসিইউ চালু করার ঘোষণা দেন জেলা প্রশাসক।
স্বাস্থ্য বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :